শাকিরার সঙ্গে খান পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্দিজ্বরে পেয়ে বসেছে শাহরুখ খানকে। সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। সেখান থেকেই টুইটারে দেওয়া এক ছবিতে শাকিরার সঙ্গে হাস্যোজ্জ্বল খান পরিবারকে দেখা গেছে। এরপর টুইটার বার্তায় কিং খান লিখলেন, ‘শাকিরা খুব বিনয়ী ও নির্ভেজাল প্রকৃতির মানুষ। এ জন্যই আজ সে এত বড় তারকা হতে পেরেছে।’ বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে স্ত্রী গৌরী, ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে শাকিরার সঙ্গে দেখা করেন শাহরুখ খান। ‘আমার স্ত্রী ও ছেলেমেয়েরা কলম্বিয়ান এ গায়িকার খুব ভক্ত। তাই তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া।’ বললেন শাহরুখ। ওয়েবসাইট।