শাকিরার সুগন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীন ও দৃঢ়চেতা নারীদের জন্য এই সুগন্ধি। যাঁরা নিজের মধ্যে ভালোবাসার অফুরন্ত ভান্ডার আছে বলে অনুভব করেন, নিজের ওপর যাঁদের আস্থা অবিচল, তেমন নারীদের জন্যই এই সুগন্ধি।’ সম্প্রতি নতুন একটি সুগন্ধির প্রচারণা ও বাজারজাতকরণ অনুষ্ঠানে বললেন গায়িকা শাকিরা। তাঁর স্বাক্ষর থাকবে ওই সুগন্ধির বোতলে। ‘এস বাই শাকিরা’ নামের এই সুগন্ধি আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে। প্রতিটি শিশির দাম পড়বে ১৭ থেকে ৩৫ ডলার। ওয়েবসাইট।