শাকিলা জাফরের সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগটি খুবই প্রশংসনীয়। প্রতি সপ্তাহেই প্রতিষ্ঠানটি এখানে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করছে। শিল্পীরা আধুনিক গান, লোকগান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, রাগপ্রধান গান কিংবা যন্ত্রসংগীত পরিবেশন করছেন। এর ফলে দুই দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান হচ্ছে। এটা আমাদের গানের জন্য খুবই উল্লেখযোগ্য দিক। আর এ উদ্যোগ নেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অঙ্কন ব্যানার্জিকে।’ বললেন শাকিলা জাফর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শাকিলা জাফরের একক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শাকিলা জাফর জানান, এখানে তিনি বিভিন্ন ধরনের গান করবেন। আর অগ্রাধিকার দেবেন দর্শক-শ্রোতাদের পছন্দকে।