শাকিলার ‘লাবণ্যে পূর্ণ প্রাণ এসো হে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একুশে টিভিসহ দু-একটি চ্যানেলে বিভিন্ন সময়ে বেশ কটি রবীন্দ্রসংগীত গেয়েছিলাম। আমার গান শুনেই একদিন রবীন্দ্রসংগীতের শিল্পী চঞ্চল খান ফোন করে জানতে চাইলেন, রবীন্দ্রসংগীতের অ্যালবাম করতে আগ্রহী কি না। যেহেতু এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের বছর, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না।’ বললেন শিল্পী শাকিলা জাফর। সম্প্রতি তিনি রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম করলেন, নাম লাবণ্যে পূর্ণ প্রাণ এসো হে। এই অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে (গান নির্বাচন, সংগীতায়োজন) ছিলেন চঞ্চল খান। শাকিলা জাফরের প্রথম রবীন্দ্রসংগীতের এই অ্যালবামে গান আছে ১০টি।শিল্পী জানিয়েছেন, আগামী ৭ এপ্রিল গুলশানের দ্য গ্যালারিতে অ্যালবামটির প্রকাশনা উৎসব হবে। মোড়ক উন্মোচন করবেন কামাল লোহানী। অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ। শাকিলা জাফর আধুনিক গানের পাশাপাশি উচ্চাঙ্গ ও নজরুলসংগীতের শিল্পী। রবীন্দ্রসংগীতের অ্যালবামের পর নজরুলসংগীতের কোনো অ্যালবাম করার ইচ্ছে আছে কি না, জানতে চাইলে শাকিলা জাফর বলেন, ‘নজরুলসংগীতের অ্যালবাম করার ইচ্ছা অনেক দিনের। যদি কোনো ভালো প্রস্তাব পাই, অবশ্যই করব।’