শানিয়ার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর ধরে চলেছে প্রেম। তারপর বাগদান হয়েছে মাস দুয়েক আগে। এবার বিয়ের ঝামেলাটাও সেরে ফেললেন শানিয়া টোয়াইন ও ফ্রেডেরিক থিবড। নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবের দিনে তাঁরা বিয়েটা করেছেন পুয়ের্তো রিকোতে। না, গুজব নয়, বিয়ের খবরের সত্যতা স্বীকার করেছেন গায়িকা শানিয়া টোয়াইনের মুখপাত্র। বছরের শেষ দিনে সূর্যাস্তের সময়টাতে হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বর-কনেসহ দুজনের কাছের জনাচল্লিশেক বন্ধু ও আত্মীয়স্বজন। ওয়েবসাইট।