শানেলের দূত স্টুয়ার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনির দশা কাটিয়ে বৃহস্পতির কক্ষপথেই যেন ফিরে আসছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি বেশ মোটা অঙ্কের একটি চুক্তি করেছেন বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শানেলের সঙ্গে। ব্র্যান্ডটির নতুন পণ্যদূত হিসেবে কাজ করবেন স্টুয়ার্ট। এরই মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিংও হয়ে গেছে। সেটির প্রচার অবশ্য শুরু হবে আগামী বছর থেকে।
শুধু তা-ই নয়, শানেলের একটি ফ্যাশন শোতেও অংশ নিয়েছেন এই ২৩ বছর বয়সী অভিনেত্রী। টোয়াইলাইট ছবির তারকা স্টুয়ার্ট এর আগে সুগন্ধি ব্যালেন্সিয়াগারও দূত হিসেবে কাজ করেন। আইএএনএস।