শান্তনু কায়সার এবং সাযযাদ কাদিরকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তনু কায়সার ছিলেন একজন মৌলিক চিন্তার প্রাবন্ধিক ও গবেষক। অদ্বৈত মল্লবর্মণ, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ, নজরুলসহ বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে তাঁর প্রবন্ধ-নিবন্ধ আমাদের গবেষণা-ভুবনকে সমৃদ্ধ করেছে। নাট্যচর্চা ও অনুবাদেও ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। অন্যদিকে কবি সাযযাদ কাদির কবিতাসহ বহুমাত্রিক লেখালেখিতে স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন। কবিতায় নিরীক্ষামগ্নতা এবং বিশ্বসাহিত্য বিষয়ে উদ্ভাবনাময় গদ্যচর্চায় তিনি অনন্যতার পরিচয় দিয়েছেন।

গতকাল বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে প্রাবন্ধিক-গবেষক শান্তনু কায়সার এবং কবি সাযযাদ কাদির স্মরণসভায় এসব মন্তব্য করেন বক্তারা। তাঁরা বলেন, শান্তনু কায়সার ও সাযযাদ কাদিরের প্রয়াণে বাংলাদেশের সাহিত্য অঙ্গন দুজন গুণী ও নিবেদিতপ্রাণ সাহিত্যসেবীকে হারাল।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফারুক মাহমুদ, আহমেদ মাওলা, তারেক রেজা ও পিয়াস মজিদ।