শান্তিদূত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট হাডসনের সাবেক প্রেমিক বেসবল তারকা আলেক্স রডরিগের সঙ্গে খুব বেশি মেলামেশা শুরু করেছিলেন ক্যামেরন ডায়াজ। স্বাভাবিকভাবে বিষয়টা মোটেও ভালোভাবে নিতে পারেননি কেট। এ নিয়ে কেট হাডসন ও ক্যামেরন ডায়াজের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল বেশ কিছুদিন। শেষমেশ এই দুই স্বর্ণকেশী অভিনেত্রীর ঝগড়া মিটমাট করতে এগিয়ে আসেন গিনেথ প্যালট্রো। একদিন একসঙ্গে খেতে বসে শুধু ক্যামেরনকে কিছু বুদ্ধি-পরামর্শ দেন গিনেথ। তার পর থেকেই নাকি সব একদম স্বাভাবিক। কেট হাডসন আর ক্যামেরন ডায়াজ আগের মতো গলায় গলায় খাতির। কিন্তু মুশকিল হচ্ছে, মধ্যস্থতাকারী গিনেথ নিজেই ঝগড়ায় জড়িয়ে পড়েছেন পপতারকা ম্যাডোনার সঙ্গে। কী কারণে জানা যায়নি। কিন্তু বেশ কয়েক দফা ঝগড়ার পর এখন দুজনের মধ্যে কথা বলাই বন্ধ। ওয়েবসাইট।