শান্তিনিকেতনে আনিসুজ্জামানের বইয়ের প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানের সার্ধ শতবর্ষে রবীন্দ্রনাথ—বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি গ্রন্থটি প্রকাশিত হয়েছে। কবির জন্মদিনের সকালে রবীন্দ্র ভবনের বিচিত্রা গৃহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত। গ্রন্থটি প্রকাশ করেছে বিশ্বভারতী। এ গ্রন্থে শান্তিনিকেতন থেকে শিলাইদহ—কবিগুরুর এ কর্মভূমির নানা কথা ফুটে উঠেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সুরঞ্জন দাস প্রথম আলোকে বলেছেন, গ্রন্থ প্রকাশের দিনে লেখক অধ্যাপক আনিসুজ্জামান উপস্থিত থাকতে পারেননি।