শান্তিনিকেতনে কণিকা সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের (মোহরদি) নামে একটি সংগ্রহশালা নির্মিত হচ্ছে শান্তিনিকেতনে। নাম দেওয়া হয়েছে ‘কণিকা বন্দ্যোপাধ্যায় অভিলেখাগার’। বুধবার কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাসগৃহ ‘আনন্দধারা’য় এই সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোরা সর্বাধিকারী। আর এই সংগ্রহশালা যৌথভাবে নির্মাণ করছে ‘কণিকাধারা শান্তিনিকেতন’ এবং ‘বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটি’। প্রস্তাবিত দ্বিতল ভবনের এই সংগ্রহশালার প্রথম তলায় থাকবে মোহরদির ব্যবহূত জিনিসপত্র, তাঁর পাওয়া পুরস্কার ইত্যাদি। আর দোতলায় তৈরি করা হবে মোহরদির নামে একাডেমি।কণিকা বন্দ্যোপাধ্যায় ৭৬ বছর বয়সে ২০০০ সালের ৫ এপ্রিল প্রয়াত হন।