শান্তিনিকেতনে নাট্যকার কর্মশালায় যাচ্ছেন দশজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শান্তিনিকেতনে আয়োজন করা হয়েছে নাট্যকার কর্মশালা। ভারত সরকারের আর্থিক সহযোগিতায় ১০ দিনের ‘রবীন্দ্র নাট্য নির্মাণ কৌশল’ শীর্ষক এই আবাসিক কর্মশালা আয়োজিত হচ্ছে।বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১০ জন তরুণ নাট্যকার— আক্তারুজ্জামান (সময়), অলক বসু (নাট্যধারা), দীপক সুমন (আরণ্যক), শুভাশিস সিনহা (মনিপুরি থিয়েটার), রাহুল আনন্দ (প্রাচ্যনাট), শামীম সাগর (পালাকার), মাহমুদুল ইসলাম (নাগরিক নাট্যাঙ্গন), মাহফুজ হেলালী (লোকনাট্যদল), রুমা মোদক (জীবন সংকেত), সাধনা আহমেদ (সময়)। আর ভারত থেকে অংশ নিচ্ছেন ১৪ জন।কর্মশালা শুরু হবে ১৭ জুন।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির নাটক-সংক্রান্ত বিভাগের আহ্বায়ক রামেন্দু মজুমদার বলেন, ‘এই কর্মশালার মধ্য দিয়ে আমাদের নাট্যকারের স্বল্পতা কিছুটা দূর হবে। তরুণ নাট্যকারেরা উৎসাহ পাবে। সর্বোপরি রবীন্দ্র সাহিত্যের চর্চা ও ব্যাপ্তি ঘটবে।’রামেন্দু মজুমদার আরও বলেন, ‘বিভিন্ন নাট্যদলের মধ্য থেকে সম্ভাবনাময় তরুণ নাট্যকারদের আমরা এই কর্মশালার জন্য নির্বাচন করেছি। নির্বাচকমণ্ডলীর মধ্যে আমি ছাড়া আরও ছিলেন সৈয়দ শামসুল হক, আতাউর রহমান ও মামুনুর রশীদ।’রামেন্দু মজুমদার জানান, কর্মশালায় বাংলাদেশ থেকে প্রশিক্ষক হিসেবে থাকছেন সৈয়দ শামসুল হক ও মামুনুর রশীদ। ১৬ জুন পুরো দলটি ভারতের উদ্দেশে রওনা হবে।