শান্তিনিকেতনে যৌথ নাট্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আগামী জুন মাসে শান্তিনিকেতনে ভারত ও বাংলাদেশের যৌথ নাট্য কর্মশালা অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশের ১০ জন এবং ভারতের ১৪ জন তরুণ নাট্যকার অংশ নেবেন। তাঁরা প্রত্যেকে রবীন্দ্র সাহিত্যকর্মের গল্প, প্রবন্ধ কিংবা কবিতা থেকে নাট্যরূপ দেবেন। বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার সম্প্রতি ভারতের রাজধানী নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কর্মসূচির কথা জানান। রামেন্দু মজুমদার বলেন, ‘আজ বাংলাদেশ ও ভারত মনে করে, কবিগুরু দুই দেশেরই এক অভিন্ন উত্তরাধিকার। কবিগুরুর সার্ধশত জন্মবর্ষ পালনের জন্য ভারতের পাশাপাশি বাংলাদেশও নানা কর্মসূচি গ্রহণ করেছে। থাকছে দুই দেশের যৌথ কর্মসূচিও।’