শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের চলমান চিত্র ও আলোকচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিনিকেতনের রবীন্দ্র সংগ্রহশালায় এবার ঠাঁই পাচ্ছে মুভি ক্যামেরায় ধারণ করা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চলমান চিত্র এবং ২০টি পারিবারিক রঙিন আলোকচিত্র। এগুলো সংগ্রহ করা হয়েছে প্যারিসের অ্যালবার্ট ক্যানের সংগ্রহশালা থেকে। বিশ্বভারতীর প্রধান জনসংযোগ কর্মকর্তা অমিতাভ চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, রবীন্দ্র সংগ্রহশালা এবার সাজছে নতুন রূপে। রবীন্দ্র-গবেষকেরা এখানে রবীন্দ্রনাথকে খুঁজে পাবেন নতুন করে। প্যারিস সফরের সময় রবীন্দ্রনাথ দুইবার প্যারিসের ধনকুবের হিসেবে পরিচিত অ্যালবার্ট ক্যানের আতিথ্য গ্রহণ করেছিলেন। ওই সময় অ্যালবার্ট ক্যান তাঁর বাগানবাড়িতে ক্যামেরাবন্দী করেছিলেন কবিগুরুকে। কবিগুরুর পারিবারিক কিছু ছবিও তুলেছিলেন তখন। সেইসব ছবিই দেখা যাবে শান্তিনিকেতনে রবীন্দ্র সংগ্রহশালায়।