শান্তিনিকেতনে ‘শেষের কবিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে শান্তিনিকেতনে লিপিকা মঞ্চে মঞ্চস্থ হলো ঢাকার নাটকের দল প্রাঙ্গণেমোরের নাটক শেষের কবিতা। গত ২৭ আগস্ট নাটকটির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শান্তিনিকেতনের শিক্ষক, রবীন্দ্র-অনুরাগী, ছাত্রছাত্রীসহ আরও অনেকে। রবীন্দ্রনাথের লেখা থেকে শেষের কবিতার মঞ্চরূপ দিয়েছেন অনন্ত হীরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকের সেট ডিজাইন করছেন ফয়েজ জহির এবং সংগীত করেছেন রামিজ রাজু। ৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরে এসেছেন প্রাঙ্গণেমোর দলের শিল্পী ও কলাকুশলীরা। অনন্ত হীরা জানান, ২২ থেকে ৩০ আগস্ট কলকাতার ফাইন আর্ট একাডেমি, রবীন্দ্রসদন, মধুসূদন মঞ্চ, মিনার্ভা থিয়েটার ও গিরিশ মঞ্চে নাটকের দল পূর্ব-পশ্চিম আয়োজন করে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক নাট্যোর‌্যাসব। উর‌্যাসবে মধুসূদন মঞ্চে শেষের কবিতা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২৬ আগস্ট।শেষের কবিতা নাটকটির প্রদর্শনীতের উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, নৃপেন্দ্র সাহা ও ঊষা গাঙ্গুলিসহ আরও অনেকে। প্রদর্শনী শেষে অনন্ত হীরা ও নূনা আফরোজের হাতে ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন সুনীল গঙ্গোপাধ্যায়। নাটকটির প্রশংসা করেন তিনি। এদিকে ঢাকায় শেষের কবিতা নাটকের প্রথম প্রদর্শনী হবে ১৫ সেপ্টেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। দ্বিতীয়টি হবে ২২ সেপ্টেম্বর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক থিয়েটার আয়োজিত নাট্যোর‌্যাসবে।