শান্তির জন্য হাঁটবেন বলিউড তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তির জন্য হাঁটবেন বলিউডের অজয় দেবগন, রাভিনা ট্যান্ডন, মাহিমা চৌধুরীরা। আগামীকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ে আরব সাগরের তীরে দ্য ট্রাইডেন্ট হোটেল থেকে তাজ হোটেল পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। ওই দিনই ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার দুই বছর পূর্তি হচ্ছে। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, বলিউড তারকাদের পাশাপাশি এই পদযাত্রায় অংশ নেবেন সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি। থাকবেন জঙ্গিদের হাতে তাজ হোটেলে নিহত সন্দীপ উন্নিকৃষাণের বাবা কে উন্নিকৃষাণ। দিল্লি থেকে দুই হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ওই দিন মুম্বাইয়ে এসে পৌঁছুবেন তিনি।