শান্তির বার্তা নিয়ে এ আর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুখ, শান্তি আর বন্ধুত্বের বার্তা নিয়ে এবার ভারতের চারটি শহর পরিভ্রমণে বের হচ্ছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তাঁর এই সফরের শিরোনাম ‘রানহামনিশ্ক’। আগামী ১ অক্টোবর সড়কপথে শুরু হবে এই সফর। সফরে এ আর রহমানের সঙ্গে থাকছে তাঁর পুরো দল। রানহামনিশ্ক সফরে এ আর রহমান ১ অক্টোবর গান গাইবেন কলকাতায়, ১২ অক্টোবর বিশাখাপট্টনামে, ২০ অক্টোবর জয়পুরে এবং ২৭ অক্টোবর আহমেদাবাদে আয়োজিত কনসার্টে। এ সময় এ আর রহমান তাঁর সুর করা জনপ্রিয় হওয়া সব গান শোনাবেন। এদিকে রানহামনিশ্ক সফরের আগে এ আর রহমান যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার সিডনিতে তাঁর কনসার্ট হবে ২৪ আগস্ট।