শাফিনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস উপলক্ষে আজ আসছে শাফিন আহমেদের ইংরেজি গানের অ্যালবাম মাই লাভ সছস। শিল্পী এখানে তাঁর নিজের প্রিয় সাতটি ভালোবাসার গান গেয়েছেন। এর মধ্যে আছে জন ডেনভারের ‘অ্যানিস সং’, এরিক ক্ল্যাপটনের ‘ওয়ান্ডারফুল টুনাইট’, স্টিভি ওয়ান্ডারের ‘অ্যানাদার স্টার’, অ্যান্ডি উইলিয়ামসের ‘লাভ স্টোরি’। আছে দ্বৈত গানও। লায়োনেল রিচি ও ডায়ানা রসের গাওয়া ‘এন্ডলেস লাভ’ গানটিতে শাফিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরমীন মুসা। নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে শাফিন বললেন, ‘খুব পরিচিত সাতটি ভালোবাসার গান এখানে গেয়েছি। এগুলো আমার খুব প্রিয়। আজ আমার জন্মদিন। আজকের দিনে এই অ্যালবাম আমার গানের সেই শ্রোতাদের উত্সর্গ করতে চাই; যারা আমার দুঃসময়ে ছিল, আছে, থাকবে।’ইংরেজি গানের অ্যালবামটি এসেছে ডেডলাইন মিউজিক থেকে।