শাবনূরের অপেক্ষায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাবনূর এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। আগেই জানা গেছে, কিছুদিনের মধ্যেই তিনি মা হতে যাচ্ছেন। এদিকে ঢাকায় শাবনূরের জন্য অপেক্ষা করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তাঁর নির্মিতব্য এমনই তো প্রেম হয় ছবির একটি গানের শুটিং এখনো বাকি আছে। এই গানের শুটিংয়ে অংশ নেওয়ার কথা শাবনূরের।
মানিক বলেন, ‘এমনই তো প্রেম হয় ছবির শুটিং শুরু করেছিলাম ২০১১ সালে। এরপর ছবিটি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। তারপর শাবনূর অস্ট্রেলিয়া-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি দেশে ফেরার পর শাবনূর আমার পরিচালনায় কিছু আশা কিছু ভালোবাসা ছবির শুটিং করেন। তখন অবশ্য তিনি গানটির শুটিং শেষ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। এখন তো শাবনূরের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় দেখছি না।’
এমনই তো প্রেম হয় ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ইমন ও ববিতা।