শাবনূরের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর বিয়ে করছেন শাবনূর। আর এই বিয়ে হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাবনূরের বিয়ের ব্যাপারটি তাঁর পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, শাবনূর দেশে ফেরার পর তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।তবে পরে শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী বিয়ের ব্যাপারটি নিশ্চিত করলেও তা কবে হচ্ছে, এ বিষয়ে কিছুই বলেননি। শুধু জানিয়েছেন, বিয়েটা এ বছরই হবে। পাত্র কে?—এই প্রশ্নের জবাবে তিনি জানান, শাবনূরের পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে হবে। তবে পারিবারিকভাবে তাঁকে সহযোগিতা করা হচ্ছে।শাবনূর এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। তাই বিয়ের ব্যাপারে তাঁর মতামত জানা সম্ভব হয়নি। সিডনিতে স্থায়ীভাবে আছেন শাবনূরের ভাই তমাল ও বোন ঝুমুর। জানা গেছে, শাবনূর এখন তাঁদের কাছেই আছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে শাবনূর অস্ট্রেলিয়া যান।