শাবানার অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী শাবানা আজমি অসুস্থ হয়ে এখন মুম্বাইয়ের যশলোক হাসপাতালে ভর্তি আছেন। ১ জুলাই বাঁ কানের নিচে গলার দিকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শাবানা আজমি বলেন, ‘যন্ত্রণা এত বেশি যে মনে হচ্ছে, সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। তবে যশলোক হাসপাতালে সময়মতো চিকিৎসা হওয়ায় এখন একটু ভালো অনুভব করছি।’ শাবানার স্বামী চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার জানান, এমআরআই ও সিটিস্ক্যান প্রতিবেদনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। গতকাল শাবানার মুম্বাইয়ের বাসা জুহুর সাগর সম্রাটে যোগাযোগ করা হলে প্রথম আলোকে জাভেদ আখতার জানান, আজ অথবা কাল শাবানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।