শাবানার শারীরিক অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শাবানা আজমি অসুস্থ হয়ে এখন মুম্বাইয়ের যশলোক হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জুলাই বাঁ কানের নিচে গলার দিকে প্রচণ্ড যন্ত্রণা অুনভূত হওয়ায় তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শাবানা আজমি বলেন, যন্ত্রণা এত বেশি মনে হচ্ছিল যেন সারা শরীরে বিদ্যুত্ বয়ে যাচ্ছে। তবে যশলোক হাসপাতালে সময়মতো চিকিত্সা হওয়ায় এখন বেশ ভালো আছেন তিনি।এমআরআই ও সিটি স্ক্যান রিপোর্টে তাঁর শরীরে কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানান শাবানার স্বামী চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার। আজ শাবানার মুম্বাইয়ের বাসা জুহুর সাগর সম্রাটে যোগাযোগ করা হলে প্রথম আলোকে জাভেদ আখতার জানান, আজ কিংবা কাল শাবানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।