শাবিপ্রবিতে আদিবাসী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শেষ হয়েছে দুই দিনব্যাপী আদিবাসী লোকজ উৎসব। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন।বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।দুই দিনের উৎসবে রাঙামাটির আদিবাসী শিল্পীরা জুমনৃত্য, কাঁসানৃত্য, বোতলনৃত্য ও ছাতানৃত্য পরিবেশন করেন। নৃত্যের ফাঁকে ফাঁকে ছিল আদিবাসীদের মাতৃভাষায় গান। শিকড়ের পরিবেশনায় ছিল নৃত্য ও চর্যাপদ থেকে আবৃত্তি, রানু সরকার ও তাঁর দলের পরিবেশনায় বাউলসংগীত, ময়মনসিংহ গীতিকা থেকে আবৃত্তি, মণিপুরি, সাঁওতাল আদিবাসী শিল্পীদের পরিবেশনা ও ইসলাম উদ্দিন পালাকার ও তাঁর দলের পালাগান।দুই দিনব্যাপী আদিবাসী লোকজ উৎসবের পৃষ্ঠপোষক মুঠোফোন কোম্পানি রবি। উৎসবের সহযোগী ছিল প্রথম আলো এবং মিডিয়া পার্টনার দেশ টিভি।