শামছি আরা ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাতিক নাট্যসংসদ (টিএসসি) মঞ্চে এনেছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটি। মূল নাটক থেকে অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। আর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এখানে লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন শামছি আরা, সায়কা নামেই তাঁকে চেনেন নাটকপাড়ার মানুষেরা। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।লেডি ম্যাকবেথ চরিত্রটি কীভাবে ধারণ করলেন?নিজে বাঙালি হয়ে বাইরের একটা চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করা কঠিন। চরিত্রটি ভুবনবিখ্যাত একটা নাটকের। তবে চরিত্রটির যেসব বৈশিষ্ট্য, বিশেষ করে অহংকার, লোভ—এগুলো আমাদের বাঙালি নারীদের মধ্যে কমবেশি আছে। আমি চেষ্টা করেছি তা ফুটিয়ে তুলতে এবং কতটুকু পেরেছি তা দর্শকেরা ভালো বলতে পারবেন।এ চরিত্রে আপনার অভিনয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন?এ পর্যন্ত নাটকটির দুটি প্রদর্শনী হয়েছে। যাঁরা দেখেছেন, তাঁদের অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে। তাঁরা লেডি ম্যাকবেথ চরিত্রটির প্রশংসা করেছেন। ইতিবাচকভাবেই নিয়েছেন। আমি আগেই বলেছি, এ চরিত্রের বৈশিষ্ট্যের সঙ্গে আমাদের দেশের নারীদের চরিত্রিক বৈশিষ্ট্যের কমবেশি মিল আছে।এর আগেও দেশ-বিদেশে ম্যাকবেথ নাটকটি একাধিক দল একাধিক মঞ্চায়ন করেছে। সেবব নাটকের লেডি ম্যাকবেথ চরিত্রটি আপনার দেখার সুযোগ হয়েছে কি?আমি দেখিনি। তবে নির্দেশক বিদেশি দলের এ নাটকের সিডির কপি আমাকে দেখার জন্য দিয়েছিলেন। এখানে নির্দেশক মূল নাটকের চরিত্রকে ঠিক রেখে তাঁর কল্পনা থেকে ভিন্নভাবে বের করে এনেছেন। আমি সেভাবেই করেছি। আমি অন্য দলের নাটক দেখে প্রভাবিত হতে চাইনি। নির্দেশকের পরামর্শে নিজের ভেতর থেকে, নিজের মতো করে চরিত্রটি করতে চেয়েছি।সে ক্ষেত্রে মঞ্চে আনতে কত দিন ধরে নাটকটি নিয়ে কাজ করতে হয়েছে?ম্যাকবেথ বিখ্যাত একটি নাটক। তাই মানটাও ধরে রাখার জন্য আমাদের পরিশ্রম করতে হয়েছে। আমি নিজে একজন নৃত্যশিল্পী ও নৃত্যের শিক্ষক। সেই জায়গাটা ঠিক রেখেই সময় বের করে কাজ করতে হয়েছে। তিন মাস ধরে কাজ করেছি।যেহেতু আপনি নৃত্যশিল্পী, সেই দিক থেকে এ চরিত্র রূপায়ণের ক্ষেত্রে নৃত্যজ্ঞান আপনাকে কোনো সুবিধা দিয়েছে কি?অবশ্যই দিয়েছে। নৃত্য থেকে মঞ্চে শরীরের প্রকাশটা শেখা হয়েছে। নাটকের ক্ষেত্রে সংলাপের সঙ্গে মঞ্চে শরীরের প্রকাশটাও গুরুত্বপুর্ণ। ফলে নাটকটি করতে গিয়ে সংলাপের সঙ্গে মঞ্চে নিজের চলাফেরাটাও সহজবোধ্য হয়েছে। এ ছাড়া নাটকটির শেষে লেডি ম্যাকবেথ চরিত্রটির বেশ খানিক কোরিওগ্রাফি দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে চরিত্রটি করতে গিয়ে নৃত্যটাও কাজে এসেছে।