শামসুর রাহমান নিয়ে একক বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি আজ বুধবার বিকেল চারটায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে ‘শামসুর রাহমান: রূপ-রূপান্তরের কবি’ শীর্ষক বক্তৃতা দেবেন অধ্যাপক শান্তনু কায়সার। সভাপতিত্ব করবেন কবি ও লেখক এবং বাংলা একাডেমির ফেলো সৈয়দ শামসুল হক।