প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে আজ ঢাকায় রয়েছে আলোচনা, আবৃত্তি ও গান। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বেলা ৩টায় জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। স্বাধীনতা পদক পাওয়ায় এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে কবি নির্মলেন্দু গুণকে।