শামসুর রাহমান স্মৃতি পুরস্কার পেলেন আবুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি আবুল হোসেনকে ২০১২ সালের শামসুর রাহমান স্মৃতি পুরস্কার প্রদান করবে শামসুর রাহমান স্মৃতি পরিষদ। কবি আবুল হোসেনের ধানমন্ডির বাসভবনে গিয়ে শামসুর রাহমান স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের সিদ্ধান্তটি জানিয়ে এসেছেন স্মৃতি পরিষদের কর্মকর্তারা।২৩ অক্টোবর কবি শামসুর রাহমানের জন্মদিনে বিকেলে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত কবি আবুল হোসেনের হাতে এক লাখ টাকা ও একটি মানপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে থাকবে দেশের বরেণ্য কবিদের নিবেদিত কবিতা পাঠ, শামসুর রাহমানের কবিতার আবৃত্তি ও সংগীত পরিবেশনা।