প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় বাংলা একাডেমির রবীন্দ্রচত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন কবি সৈয়দ শামসুল হক, কবি-রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।