শামীম আরা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আরা
শামীম আরা

পাকিস্তানের একসময়ের দাপুটে অভিনেত্রী শামীম আরা আর নেই। পাকিস্তানি পত্রিকা ডন-এর খবর অনুযায়ী, ৭৮ বছর বয়সে গতকাল শুক্রবার তিনি যুক্তরাজ্যের লন্ডনে মৃত্যুবরণ করেন। তিনি ২০১০ সালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন।
পাকিস্তানি চলচ্চিত্রে দারুণ এক ক্যারিয়ার ছিল শামীম আরার। তাঁর প্রথম ছবি কুনওয়ারি বেইওয়া খুব বেশি দর্শক টানতে না পারলেও অভিনয় দিয়ে সমাদৃত হয়েছিলেন। তবে এরপর দেবদাস, হামরাজ চলচ্চিত্রের মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেন তিনি। শামীম আরা অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজও করেছেন। চারবার নিগার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
পাকিস্তানি তারকা রেশাম বলেন, ‘তিনি (শামীম আরা) ৩০ বছরের বেশি সময় ধরে পাকিস্তানি চলচ্চিত্রে পরিচালক ও নায়িকা ছিলেন।’