শামীম সাগর ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা ও নির্দেশক শামীম সাগর। পালাকারের ব্যানারে সম্প্রতি মঞ্চে নির্দেশনা দিয়েছেন রবীন্দ্রনাথের রথের রশি নাটকটি। এরই মধ্যে নাটকটির একটি প্রদর্শনী হয়েছে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষা ৎ কার নিয়েছেন শফিক আল মামুনরবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নাটকটি মঞ্চে দর্শকের কাছে সাড়া কেমন?আগেই বলে নিই, এটি বাংলাদেশ সরকারের অনুদানের নাটক। আয়োজকদের কাছ থেকে বলা হয়েছিল, ১৫ জুনের মধ্যে মঞ্চে আনতে হবে এবং অনুদানটি দেওয়াও হয়েছিল তার এক মাসেরও কম সময় আগে। ফলে এত অল্প সময়ে কাজটি ভালোভাবে করানো সম্ভব হয়নি। মোটামুটি দাঁড় করিয়ে নাটকটি ১৫ জুনই মঞ্চে আনি এবং এ পর্যন্ত ওই একটি প্রদর্শনী করা সম্ভব হয়েছে। তবে নাটকটি মঞ্চে এসেছে আলাদা বৈশিষ্ট্য নিয়ে। যা হোক, প্রথম প্রদর্শনী যাঁরা দেখেছেন, তাঁরা খারাপ বলেননি। আশা করি, বেশ কিছু প্রদর্শনী হয়ে গেলে নাটকটি একটা ভালো অবস্থায় গিয়ে দাঁড়াবে। নাটকের আলাদা বিশেষত্ব কী?নাটকের উপস্থাপন ভঙ্গিটা ভিন্ন। একই সঙ্গে নাটকটির ডিজাইনও ভিন্ন। রথের রশিকে প্রতীকীভাবে মঞ্চে আনা হয়েছে। চরিত্রগুলো হুবহু আসেনি। চরিত্রগুলোর ভেতরের বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।রবীন্দ্রনাথের নাটক নিয়ে কাজ করার আগে প্রস্তুতি কেমন ছিল?আমি একসময় কুষ্টিয়ার বোধন থিয়েটারে কাজ করতাম। ওখানে ১৯৯৮-৯৯ সালের দিকে জুতা আবিষ্কার নাটকটিতে অভিনয় করেছি। আমার বাড়ি কুষ্টিয়ায়। আমি শিলাইদহে অনেক দিন কাজ করেছি। সেখানে শিশু একাডেমীতে রবীন্দ্রনাথের কবিতা ও নাটক নিয়ে কাজের অভিজ্ঞতা আছে। বোধন থিয়েটারে তোতা কাহিনী নাটকটির নির্দেশনা দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত আর হয়নি। তবে পালাকারে যোগ দেওয়ার পর ২০০৭ সালে ডাকঘর নাটকটির নির্দেশনা দিই। এ পর্যন্ত নাটকটির প্রায় ৯৫টি প্রদর্শনী হয়েছে। এই দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর রবীন্দ্রনাথের আরও একটি নাটক রথের রশির নির্দেশনা শেষ করলাম।রবীন্দ্রনাথের নাটক নির্দেশনা দেওয়ার ব্যাপারে আপনার অভিমত কী?রবীন্দ্রনাথের কাজ করতে গেলে তাঁর ভান্ডার নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়। চিন্তাভাবনা করতে হয়। তাঁর নাটকের প্রেক্ষাপট পুরোনো, আবার সমসাময়িকও। তাই কাজ করার সময় সমসাময়িকের বিষয়গুলো খেয়াল রাখতে হয়। নাটক নিয়ে কাজের আগে নির্দেশক বা অভিনেতার ভাবনার জায়গা তৈরি করতে হয়, যা রবীন্দ্রনাথ নিয়ে কাজের ক্ষেত্রে চিন্তা-চেতনার জায়গা খুলে যায়।শান্তিনিকেতন থেকে এক কর্মশালা শেষ করে সম্প্রতি ফিরেছেন। কেমন অভিজ্ঞতা হলো?শান্তিনিকেতনে আমাদের এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের নাট্যায়নের ওপর কর্মশালা। এ কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমার থিয়েটার জীবনে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। দেশে থাকতে সৈয়দ শামসুল হক, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদের সঙ্গে সেভাবে মেশার সুযোগ হয়নি। কিন্তু ১২ দিনের কর্মশালায় গভীরভাবে তাঁদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গের নামকরা নাট্যকার-নির্দেশক মনোজ মিত্র, চন্দন সেন, অরুণ মুখোপ্যাধায়, বিভাষ চক্রবর্তী, শাঁওলী মিত্রদের মতো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাঁদের নাট্যভান্ডার থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছি।