শামীমা তুষ্টি ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি লোকনাট্যদলের কঞ্জুস নাটকটির ৬০০তম মঞ্চায়ন পার হয়েছে। মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকটির লাইলি চরিত্রে অভিনয় করেছেন শামীমা তুষ্টি। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনইতিমধ্যে নাটকটির প্রদর্শনী ৬০০ রজনী পার হয়েছে। আপনি কবে থেকে এ চরিত্রটিতে অভিনয় করছেন?যত দূর মনে পড়ে, আমি ২০০৩ সাল থেকে এ চরিত্রটি করছি। তখন নাটকটির প্রদর্শনীর সংখ্যা ৩০০-এর ঘরে। সেই থেকেই নিয়মিত চরিত্রটি করে আসছি। একবারও বাদ পড়েনি।এ চরিত্রটি করার আগে নাটকটি দেখার সুযোগ হয়েছে কি?১৯৯৪ সাল থেকেই আমি নাটকটি দেখে আসছি। তখন আমি স্কুলে পড়ি। ছোটদের নাটকের দল পিপলস লিটল থিয়েটার করতাম। অসংখ্যবার নাটকটি দেখা হয়েছে। তখন থেকেই মনে মনে চরিত্রটি করার আগ্রহ জন্মে। লাইলি চরিত্রটি করতে গিয়ে মঞ্চে প্রথম অভিজ্ঞতা কেমন ছিল?লাইলি চরিত্রটি মঞ্চে করার আগে বেশ কয়েকবার বিকল্প অভিনেত্রী হিসেবে চরিত্রটির মহড়া করার সুযোগ হয়েছিল আমার। এ চরিত্রটি যিনি করতেন, তিনি একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমাকে চরিত্রটি করতে বলা হয়। প্রদর্শনী ছিল ঢাকা ক্লাবে। ওই দিন মঞ্চে উঠে আমার কাছে মনে হচ্ছিল, সব সংলাপ ভুলে যাচ্ছি। জনপ্রিয় এই চরিত্রটি করতে গিয়ে নিজের মধ্যে খুবই উত্তেজনা কাজ করছিল। এ পর্যায়ে এসে আপনি ৩০০ বারের বেশি চরিত্রটি মঞ্চে করেছেন। নিজের অনুভূতিকেমন?আমি এই চরিত্রটি করতে গিয়ে মঞ্চনাটকের ইতিহাসের একটা অংশ হয়ে গেলাম। ঢাকার মঞ্চে একটা নাটকের ৬০০তম রজনী একটা মাইলফলক। সেই নাটকের প্রধান একটি চরিত্র আমি করছি। তা-ও টানা ৩০০তম প্রদর্শনী পর্যন্ত। কখন থিয়েটারে যোগ দিলেন?লোকনাট্য দলের শিশুনাটকের দল পিপলস লিটল থিয়েটারে প্রথম যোগ দিই। সময়টা ছিল ১৯৯৩ সাল। সেই সময় আমি শিশু একাডেমীতে নাচের প্রশিক্ষণ নিতাম। পিপলস লিটল থিয়েটারে আমার প্রথম নাটক সিন্ড্রেলা।