শামীমের পরিচালনায় জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান ও শামীম জামান
জাহিদ হাসান ও শামীম জামান

২০১১ সালে শামীম জামান নির্মাণ করেছিলেন রজব আলী এবং তাঁর কাফনের কথা নাটকটি। এবার রোজার ঈদে তিনি নির্মাণ করছেন পাঁচটি নাটক। এরই মধ্যে শেষ হয়েছে একটি নাটকের শুটিং। নাটকের নাম উকিল জামাই। নাটকটি লিখেছেন জাকির হেসেন। উকিল জামাই  প্রচারিত হবে আরটিভিতে। এতে নেছার উকিল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকটিতে আরও অভিনয় করেছেন প্রসূন আজাদ, বৃষ্টি ও কাজী উজ্জ্বল এবং শামীম জামান নিজেই। শামীম জামানের পরিচালনায় অভিনয় করার পর জাহিদ হাসান বললেন, ‘শামীম ও আমি মঞ্চে একসঙ্গে কাজ করেছি। এবার তাঁর পরিচালনায় টিভি নাটকে কাজ করলাম। অভিনয়ের পাশাপাশি দায়িত্ববোধও ছিল, নাটকটা যেন ভালো হয়। আর এই ধরনের চরিত্রে এই প্রথম অভিনয় করলাম। বেশ ভালো লেগেছে।