শারজাহতে মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম মাতাতে এবার মমতাজকে নিয়ে যাওয়া হচ্ছে। আয়োজক স্থানীয় বাসিন্দা ডেনজিল ফার্নান্দেজ। আমিরাতে মুহম্মদ রফি ট্রিবিউট নাইট, গোল্ডেন মেলোডিস, পদ্মভূষণখ্যাত এসপি বালাসুব্রামনিয়াম কনসার্টসহ বহু মেগা কনসার্টের আয়োজন করেছেন তিনি। নিজ দেশে বাংলাদেশের মমতাজের এত জনপ্রিয়তা দেখে এবার তিনি তাঁকে নিয়ে শারজাহর ক্রিকেট স্টেডিয়ামে একক লাইভ কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন। ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সেখানে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের।