শার্লক যথেষ্ট আকর্ষণীয় নন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টাম্বলআর—সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমই জয় করতে বাকি নেই তাঁর। চার বছরে তিনটি সিজন আর বিশ্বজুড়ে অগণিত ভক্ত—শার্লক হোমসের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন তোলাই অবান্তর। আর শার্লকের ভূমিকায় ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচই যে সেরা, এ নিয়েও ভক্তদের দ্বিধা নেই।
তবে দ্বিধা ছিল খোদ বিবিসিরই। সম্প্রতি স্বীকার করেছেন স্টিভেন মোফ্যাট। বিবিসির সঙ্গে কথোপকথনে বেনেডিক্ট সম্পর্কে তাঁকে বলা হয়েছিল, ‘তোমরা তো বলেছিল শার্লক যথেষ্ট আকর্ষণীয় হবেন। ইনি তো তেমন নন।’
শার্লক মানে বেনেডিক্ট-ভক্তরাই এবার বিচার করুন! টাইম