শার্লক হোমসের বন্ধু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকপ্রিয়তা পেয়েছেন, পেয়েছেন বক্স অফিসে সাফল্য। আর কী চাই! সেই ছবির সিক্যুয়েলে অভিনয়ের জন্য কী পাণ্ডুলিপি পড়তে হবে! একরকম অন্ধের মতোই শার্লক হোমস-২ ছবিতে কাজ করতে রাজি হয়ে গেছেন অভিনেতা জুড ল। আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। সেখানে জুড ল এখনো জানেনই না, বিখ্যাত ওই গোয়েন্দা গল্প থেকে কোনটা দ্বিতীয় ছবির জন্য বেছে নেওয়া হয়েছে। সিরিজের প্রথম ছবিতে ব্রিটিশ এই অভিনেতা শার্লক হোমসের বন্ধু ও সহযোগী ওয়াটসনের ভূমিকায় অভিনয় করেছেন। ওয়েবসাইট।