শার্লকের বয়স ১৬০!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২১বি বেকার স্ট্রিটই। সেই শার্লক হোমস আর ওয়াটসনও। কিন্তু পার্থক্যও আছে ঢের। এই শার্লক আইফোন ব্যবহার করেন। ব্লগ লেখেন, যদিও সেই ব্লগ খুব বেশি লোকে পড়ে না। বরং ব্লগার হিসেবে ওয়াটসনই বেশি জনপ্রিয়। বিবিসির সিরিজে নতুনভাবে এভাবেই হাজির হয়েছেন বিখ্যাত এই গোয়েন্দা। শার্লককে একেবারেই আধুনিক করে উপস্থাপন করা হয়েছে। তা হোক, কিন্তু বয়স তো আর আটকে থাকবে না। এরই মধ্যে শার্লকের বয়স নাকি ১৬০ বছর হয়ে গেছে! স্যার আর্থার কোনান ডয়েলের এই মহান সৃষ্টির জন্ম তারিখ নাকি ৬ জানুয়ারি। এই দিনেই ১৬০ বছর পূর্ণ করেছেন শার্লক।