শাশুড়ির পোশাকেই কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৯ সালে এই ঘারারা পরেই বিয়ে করেছিলেন শাশুড়ি শর্মিলা ঠাকুর। আর নিজের বিয়ের আনুষ্ঠানিকতা সারার সময় কারিনা কাপুর পরলেন সেই পোশাকটাই। জমকালো কাজের কমলা রঙের এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন শাশুড়ির গয়না। তবে পোশাকটা খুব ভারী ছিল বলে পরে পাল্টে ফেলেন তিনি। এরপর পরেন মনীষ মালহোত্রার নকশা করা আরেকটি ঘারারা। রিতু কুমার আর মনীষ মালহোত্রা মিলে শর্মিলার পোশাকটিতে একটু নতুন রূপ দিয়েছেলন কারিনার জন্য। ‘এখানে ওখানে একটু এমব্রয়ডারি করে দিয়েছি আমরা।’ বলেছেন মনীষ। বিয়ের আয়োজনে কারিনার জন্য প্রায় সবগুলো পোশাকই তৈরি করে দিয়েছেন মনীষ। আর সাইফের ডিজাইনার হলেন রঘুবেন্দ্র রাঠোর। তবে কারিনার পোশাকের সঙ্গে মিলিয়েই তৈরি করা হয় সাইফের পোশাক। এনডিটিভি।