শাস্ত্রীয় সংগীত কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন ‘সংগীত অবয়ব’ নামে শাস্ত্রীয় সংগীত বিষয়ে কর্মশালার আয়োজন করছে। কর্মশালা হচ্ছে ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে। সংগীতানুরাগী যে কেউ এই কর্মশালায় অংশ নিতে পারবেন। এ জন্য কোনো ফির প্রয়োজন হবে না। গত ২৬ সেপ্টেম্বর থেকে এটি শুরু হয়েছে। চলবে আগামী নভেম্বর পর্যন্ত। সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন হবে। এতে শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে সংগীতজ্ঞরা আলোচনা করবেন।
গতকাল বৃহস্পতিবার কর্ণাটক সংগীত নিয়ে আলোচনা করেন মেঘনা আমেন। এর আগের অধিবেশন দুটিতে সংগীতজ্ঞ রেজওয়ান আলী অসিত দে শাস্ত্রীয় সংগীতের ইতিহাস, ধ্রুপদ, খেয়াল, বিবর্তন, ঘরানা, গায়কি, অলংকার—এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।