শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধির দ্বিতীয় পর্ব কত্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি’ শীর্ষক ধারাবাহিক নৃত্যকথন ও প্রদর্শনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাতটায়। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে অনুষ্ঠেয় এ আয়োজনের এবারের বিষয় ‘কত্থক নৃত্যকলা’। এতে কত্থক নৃত্যের উৎপত্তি, ইতিহাসসহ বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনার পাশাপাশি নৃত্যকলা প্রদর্শন করা হবে। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব সামনে রেখেই বেঙ্গল ফাউন্ডেশনের এ আয়োজন। এ অনুষ্ঠানে অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম নৃত্য পরিবেশন করবেন।
শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধির এ পর্বে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন নৃত্য পরিচালক কাজী রকিবুল হক রিপন, নৃত্যশিল্পী তাহমিনা ইসলাম, অপি করিম, শান্তা শাহরীন, মনিরা পারভিন ও মেহরাজ হক। তবলা পরিবেশন করবেন সৈয়দ মেহের হোসেন।