শাস্ত্রীয় সংগীত উৎসবে যাতায়াতের জন্য বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২৯ নভেম্বর শুরু হচ্ছে ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’। ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত চার দিনের এই উৎসবের দর্শক-শ্রোতাদের যাতায়াতের সুবিধার জন্য বাসের ব্যবস্থা করেছে বেঙ্গল ফাউন্ডেশন। জানা গেছে, শাহবাগ থেকে তিনটি দোতলা বাস, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দুটি দোতলা বাস, মিরপুর ১০ নম্বর থেকে দুটি দোতলা বাস ও উত্তরা থেকে একটি দোতলা বাস বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেবে প্রতিদিন সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠান শেষে বাসগুলো বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে দর্শক-শ্রোতাদের নির্ধারিত স্থানে নামিয়ে দেবে। প্রয়োজনে বাসগুলো একাধিকবার যাওয়া-আসা করবে।