প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুহি চাওলাকে সবাই চেনেন বলিউডের মিষ্টি হাসির অভিনেত্রী হিসেবে। কেয়ামত সে কেয়ামত তাক ছবি দিয়ে ঝড় তোলা জুহিকে পরিচালক মনসুর খান আবিষ্কার করেছিলেন মডেলিং জগৎ থেকে। ১৯৮৪ সালের ‘মিস ইন্ডিয়া’ জুহি ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়ও চতুর্থ স্থান দখল করেছিলেন। তবে আপনি কি জানেন, সৌন্দর্য আর অভিনয়কে ছাপিয়ে জুহি সব সময়ই একজন গুণী কণ্ঠশিল্পী হতে চেয়েছিলেন? অভিনয়ের ব্যস্ততা কমে যাওয়ার পর রীতিমতো শিক্ষক রেখে শাস্ত্রীয় সংগীত শিখেছেন জুহি। এরই ধারাবাহিকতায় ভূতনাথ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে প্লেব্যাক করেছেন। সামনে অ্যানিমেটেড ছবি বু মামুর শিরোনাম গানটিও গাইতে যাচ্ছেন জুহি!