শাহ আবদুল করিমের জীবনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হলো জীবনীগ্রন্থ বাংলা মায়ের ছেলে। লিখেছেন সুমন কুমার দাশ। এ বইয়ে শাহ আবদুল করিমের জীবনের নানা গল্প ও আলোকচিত্র স্থান পেয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। বইয়ের ভূমিকায় শাহ আবদুল করিমের ঘনিষ্ঠজন শুভেন্দু ইমাম লিখেছেন, ‘শাহ আবদুল করিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা ঘটনা, প্রচলিত সমাজব্যবস্থার সঙ্গে তাঁর সংঘাত-বৈরিতা, প্রকৃতি ও প্রাকৃতজনের সঙ্গে তাঁর সখ্য, তাঁর বাউল ও দাম্পত্য জীবন, তাঁর সৃষ্টি—প্রতিটি বিষয়ের বিবরণ এই বইয়ে রয়েছে।’