প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনেও তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। চলবে ১০ মে পর্যন্ত।
শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব জানান, সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।