শাহনূরের 'অপহরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনূর
শাহনূর

কলকাতার পরিচালক বাবু রায়ের পরিচালনায় ‘অপহরণ’ নামে একটি ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের শাহনূর। গত শনিবার ঢাকার অদূরে পুবাইলে এই ছবির শুটিং শুরু হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ ছবিতে শাহনূরের নায়ক সংগ্রাম।
শাহনূর বলেন, ‘ছবির অধিকাংশ শিল্পীই কলকাতার। বাংলাদেশ থেকে শুধু তিনজন অভিনয় করছেন। কলকাতার পরিচালকের ছবিতে কাজ করে ভালো লাগছে। আমি খুবই আনন্দিত।’
তিনি এ-ও বলেন, ‘এর আগে ছটকু আহমেদ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘‘শেষ যুদ্ধ’’র মাধ্যমে পশ্চিম বাংলার দর্শকদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। বিপ্লব চ্যাটার্জির ‘‘চোর ও ভগবান’’ ছবিতেও অভিনয় করেছিলাম।’
শাহনূর বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে রয়েছে জামশেদুর রহমানের ‘কে আমার শত্রু’, ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’ এবং সারওয়ার রহমানের ‘লাবু এলো শহরে’। এ ছাড়া তাঁর অভিনীত পি এ কাজলের পরিচালনায় ‘লাট ভাই’ ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
এবার ঈদে শাহনূর অভিনীত একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রকিবুল আলম রকিব পরিচালিত ছবিটির নাম ‘প্রেমিক নাম্বার ওয়ান’।