শাহবাগ আমাকে টানছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিশা, আপনি এখন কোথায়?উত্তরায়। নাটকের শুটিং করছি। মানিক মানবিকের সংসার সুখের হয় বেদনার গুণে ধারাবাহিক নাটকটির কিছু অংশের কাজ বাকি ছিল, ওটারই কাজ করছি।শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়েছিলেন?না, এখনো যেতে পারিনি। তবে শাহবাগ আমাকেও টানছে। সেই টানেই কাল (আজ বুধবার) শাহবাগ যাব। তরুণদের এই আন্দোলন দেখে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছি।‘টেলিভিশন’ ছবিটি নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে?১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি কোনো নাটকের শুটিং রাখিনি। এই তিন দিন টেলিভিশন ছবিটির ক্যারাভ্যান নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাব। ‘টেলিভিশন’ ছবিটির দর্শক-প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?প্রত্যাশা যা ছিল, তার চেয়ে অনেক ভালো। পরিচিত, অপরিচিত, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যাঁরা ছবিটি দেখছেন, সবাই প্রশংসা করেছেন। এমনকি টেলিভিশন ছবির ক্যারাভ্যানে যখন বিভিন্ন জায়গা ঘুরেছি, তখন অনেকের মুখে আমাদের ছবির সংলাপ বলতে শুনেছি। এটাই ছবির সার্থকতা। আশার খবর হলো, ছবিটি দর্শকেরা দেখছেন। এটা অনেক ইতিবাচক দিক। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস নিয়ে কোনো পরিকল্পনা আছে?এখন আমার সব চিন্তাভাবনা টেলিভিশন ছবিকে ঘিরে। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস টেলিভিশন ছবির সঙ্গে কাটাতে চাই।ভালোবাসা দিবসের কোনো নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করেছেন?চার পর্বের ধারাবাহিক নাটক চুম্বক-এ অভিনয় করেছি। এখন চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হচ্ছে নাটকটি। এ ছাড়া ভালোবাসা দিবসে এনটিভিতে আংটি আর বাংলাভিশনে প্রচারিত হবে প্রথম সূর্যের গল্প।