শাহবাগ চত্বর নিয়ে শফিক তুহিন, জয় ও পারভেজের গান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ চত্বরে তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে মেতে উঠেছে তরুণ প্রজন্মের সংগীতশিল্পীরাও। তাঁরাও নিজেদের অবস্থান থেকে তৈরি করছেন একের পর এক গান। তেমনি একটি গান তৈরি করা হয়েছে ব্রাদারহুড প্রজেক্টের ব্যানারে। কোনো আপোশ নয়, এভাবেই আসে জয় / শুধু রুখে দাঁড়াতে হবে...শিরোনামে শাহবাগ চত্বর নিয়ে গানটি গেয়েছেন বর্তমান সময়ের তিন জনপ্রিয় সংগীতশিল্পী শফিক তুহিন, জয় ও পারভেজ সাজ্জাদ। আন্দোলনের দ্বিতীয়দিন ৭ ফেব্রুয়ারি শাহবাগের প্রজন্ম চত্বরে বসেই গানটির পরিকল্পনা করা হয় বলেই জানিয়েছেন জয় শাহিরয়ার। তিনি জানান, শফিক তুহিন, পারভেজ, আমি; আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবাই এখন গানের সঙ্গে জড়িত। আন্দোলনের দ্বিতীয় দিন সবাই যখন গান গাইছিলেন তখন ভাবছিলাম আমরা নিজেরাও তো এ ধরনের আন্দোলনে গান করে পাশে থাকতে পারি। শাহবাগ চত্বরে বসেই গানটি লেখেন শাহান কবন্ধ। লাখো তরুণের সঙ্গে আমরাও এ গানটির মধ্য দিয়ে সংহতি প্রকাশ করলাম। আমরা নিজেরাও গানটির মাধ্যমে আমাদের দাবির কথা জানালাম। পাঠকদের জন্য তুলে দেওয়া হলো গানটি:শাহবাগকথা: শাহান কবন্ধসুর: জয় শাহিরয়ারসংগীতায়োজন: সুজনকণ্ঠ: জয় শাহিরয়ার, পারভেজ সাজ্জাদ ও শফিক তুহিনকোনো আপোশ নয়, এভাবেই আসে জয়শুধু রুখে দাঁড়াতে হবে...।যতক্ষণ না হয় বিচার ওদেরপ্রতিবাদ করে যেতে হবে...।কোনো আপোশ নয়, এভাবেই আসে জয়শুধু রুখে দাঁড়াতে হবে...।যতক্ষণ না হয় বিচার ওদেরপ্রতিবাদ করে যেতে হবে...।শকুন ছিঁড়ে খাচ্ছে যখন মানচিত্রটাকেমরে মরে প্রতিবাদ হোক চত্বর শাহবাগেশকুন ছিঁড়ে যখন খাচ্ছে মানচিত্রটাকেমরে মরে প্রতিবাদ হোক চত্বর শাহবাগে...।গানটি শুনতে এখানে ক্লিক করুন