শাহবাগ নিয়ে প্রীতমের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ নিয়ে বেশ কয়েকটি গান করেছেন প্রীতম। এবারে শাহবাগ নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম প্রকাশ করলেন এই সংগীতশিল্পী।ওই অ্যালবামের সব গানের কথা-সুর-সংগীত ও কণ্ঠ প্রীতমের। অ্যালবামটির নাম ‘শাহবাগ কলিং—আবার একাত্তর’। সম্প্রতি শাহবাগের গণজাগরণ মঞ্চে স্টেজ শোর মধ্য দিয়ে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক খোলা হয়। অ্যালবাম প্রসঙ্গে প্রীতম বলেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে প্রথম গান করার সৌভাগ্য যেমন হয়েছে, ঠিক তেমনি অ্যালবাম প্রকাশ করার সৌভাগ্যটাও হয়েছে। শাহবাগ আন্দোলনের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এ আমার অনেক বড় প্রাপ্তি।’প্রীতম জানান, শাহবাগ কলিং—আবার একাত্তর’ অ্যালবাম থেকে বিক্রীত লভ্যাংশ আন্দোলনে শহীদ অসহায় পরিবারের জন্য ব্যয় করা হবে।‘শাহবাগ কলিং—আবার একাত্তর’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হচ্ছে: শাহবাগ কলিং, একাত্তরের হাতিয়ার, জয় বাংলা, বিশ্বজিত্, যুদ্ধ, বন্ধু চল, মুক্তিসেনা একাত্তর এবং কানসাট।‘শাহবাগ কলিং—আবার একাত্তর’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে ‘ফর লাইফ’ নামের একটি সংস্থার সহযোগিতায়।প্রীতমের প্রথম একক গানের অ্যালবাম প্রকাশিত হয় ২০০২ সালে। নাম ‘দুই ইঞ্চির সুখ’। এরপর একে একে প্রকাশিত হয় ‘চলো পালাই’ (২০০৪), ‘ভালোবাসার মিছিলে এসো’ (২০০৬), ‘হ্যালো বন্ধু’ (২০০৬), ‘স্লোগান’ (২০০৭), ‘তুই কি আমার বন্ধু হবি’ (২০০৮), ‘স্ট্রিট সিংগার’ (২০০৯), ‘ভালো থেকো’ (২০১২)।