শাহবাগ নিয়ে একই গানে পাঁচ ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে একই গানে কণ্ঠ দিয়েছে বাংলাদেশের পাঁচটি জনপ্রিয় ব্যান্ড। গত সোমবার সন্ধ্যায় মগবাজারের আর্ট অব নয়েজ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির শিরোনাম: ‘পবিত্র স্থান’। লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন পিলু খান আর সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছে রেনেসাঁ, ফিডব্যাক, দলছুট, পার্থিব ও পেন্টাগন। ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এর আগে শাহবাগ প্রজন্ম চত্বর নিয়ে কয়েকটি ব্যান্ড ও কয়েকজন শিল্পী গান করেছেন। এবার শাহবাগ প্রজন্ম চত্বর নিয়ে আমরা পাঁচটি ব্যান্ড একসঙ্গে একটি গান গেয়েছি। আমরা যে গানটি করছি, আশা করছি, সবার তা ভালো লাগবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের কথাই তুলে ধরা হয়েছে গানটিতে।’