প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘গ্রীষ্মের বইমেলা’। ঋতুভিত্তিক এই মেলা চলবে ২৮ জুন পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী সাতটি প্রকাশনা প্রতিষ্ঠান হলো: প্রথমা প্রকাশন, অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন্স, কাকলী প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন্স ও সময় প্রকাশন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ গতকাল সকালে বইমেলা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সারা বছর বইমেলা হলে পাঠক বাড়বে। লেখকেরাও উৎসাহিত হবেন। জাতিকে উন্নত করতে হলে তাকে বইমুখী করতে হবে।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়ে বই পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা।