শাহরিয়ার খানের কার্টুন প্রদর্শনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে কার্টুনিস্ট শাহরিয়ার খানের প্রথম একক কার্টুন প্রদর্শনী। উত্তরার গ্যালারি কায়ায় (৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়ি) আয়োজিত ‘টাইম লাইন’ শীর্ষক এ প্রদর্শনীটি রাজনৈতিক ঘটনাপ্রবাহকে উপজীব্য করে আঁকা কার্টুনচিত্র দিয়ে সাজানো হয়েছে । শিল্পীর ২০০৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত আঁকা ৬১টি নির্বাচিত কার্টুন স্থান পাচ্ছে এ প্রদর্শনীতে। আজ বিকেলে শিল্পী শিশির ভট্টাচার্য্য প্রদর্শনী উদ্বোধন করবেন। চলবে ২৭ জুন পর্যন্ত ।