শাহরুখ-অর্জুন ঠান্ডা লড়াইয়ের ইতি
অবশেষে গলায় গলা মেলালেন দীর্ঘদিনের টানা ঠান্ডালড়াই শেষে শাহরুখ খান ও অর্জুন রামপাল। এতেই যেন যুদ্ধের শেষে আবারও বন্ধুত্বের সুবাতাস বয়ে গেল বলিউডের এ দুই তারকার মাঝে।শাহরুখ খান ও অর্জুন রামপালের মধ্যে এমনিতেই ভালো বন্ধুত্ব ছিল। তবে বেশ কিছুদিন ধরেই এ বন্ধুত্বে চিড় ধরার মতো অবস্থা তৈরি হয়েছিল। দুজন দুজনকে এড়িয়ে চলতেন। অর্জুন রামপালের সঙ্গে শাহরুখের উষ্ণ সম্পর্ক শীতল হওয়ার পেছনে ছিল সালমান খানের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতা। আর এ শীতল সম্পর্ক জিইয়ে রেখেছিলেন দুজনই।মুম্বাই মিরর জানিয়েছে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দুজনের শীতল সম্পর্কের আভাস রাখতেন তাঁরা। সম্প্রতি যশ রাজ চোপড়ার প্রতি সম্মান জানানোর একটি অনুষ্ঠানে অর্জুন রামপাল ও শাহরুখ খান পর্দার পেছনে গলা মিলিয়েছেন, মিটিয়ে ফেলেছেন মনোমালিন্য। দুই তারকার মধ্যে শীতল সম্পর্ক কেবল লোক দেখানো না-কি গলা মেলানোটা লোক দেখানো তা নিয়ে কৌতূহল থেকেই যায়। তবে পর্দার পেছনে তাঁদের আন্তরিকতা দেখে সংশয়ের মেঘ কেটে যেতে বাধ্য!